বইয়ের হাত ধরেই সভ্যতার যাত্রা। সভ্যতার রক্ষা কবজ হিসেবে কাজ করছে বই। আর আমরা কাজ করছি চেতনায় সৃজনের প্রত্যয় নিয়ে। আমাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সাথে সামজিক দায়বদ্ধতার বিষয়টি সবসময় সংযুক্ত থাকে। তাই প্রয়োজনীয় ও দুষ্প্রাপ্য বই পাঠকের হাতের নাগালে এনে দেয়ার লক্ষ্য নিয়েই পলল প্রকাশনীর অভিযাত্রা। এই প্রতিষ্ঠানকে সাংবাদিক, গবেষক, সমাজকর্মী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের সহায়ক রেফারেন্স বইয়ের একটি সংগ্রহশালায় পরিণত করতে আমরা সদা সচেষ্ট। শিশু, নারী, আদিবাসী ও মানবাধিকার বিষয়ক বইয়ের প্রতিও আমাদের বিশেষ আগ্রহ রয়েছে। সাধারণ পাঠকের চাহিদার প্রতিও আমরা শ্রদ্ধাশীল; ফলে নানামাত্রার মননশীল বইও আমরা প্রকাশ করে থাকি।